বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলাসহ অন্যান্য ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। একজন সাবেক বিচারপতি এ কমিশনের নেতৃত্বে আছেন। গতকাল বৃহস্পতিবার (২৪শে জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।

দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬–এর সেকশন ৩–এর প্রদত্ত ক্ষমতাবলে সাবেক বিচারপতি মো. আবু তারিককে সভাপতি করে এ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপালগঞ্জের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন যেসব কাজ করবে, সেগুলো হচ্ছে উদ্ভূত ঘটনার অন্তর্নিহিত কারণ উদ্‌ঘাটন করা, এনসিপির জনসভায় আক্রমণের জন্য দায়ী ব্যক্তি বা সংগঠনকে চিহ্নিত করা, সহিংস ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা, সহিংস ঘটনা চলাকালে জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা বিশ্লেষণ করে মতামত দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ করা।

জে.এস/

তদন্ত কমিশন গোপালগঞ্জে সহিংসতা গোপালগঞ্জে সংঘর্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250