বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

১লা অক্টোবর থেকে বিমানবন্দর এলাকায় নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ১লা অক্টোবর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ কিলোমিটার উত্তর এবং ১ কিলোমিটার দক্ষিণ পর্যন্ত এলাকা নীরব ঘোষণা করা হবে। ‘১লা অক্টোবর থেকে এই এলাকায় যানবাহনের হর্ন বন্ধে ব্যবস্থা নেয়া হবে।’ 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, হর্ন বাজানো বন্ধ করতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালানো হবে। ১৭ই সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করবে।

আরও পড়ুন: বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে ভারতের আবেদন

তিনি বলেন, আগামী ১লা অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জননিরাপত্তা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হয়রত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এসি/কেবি

বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250