বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

সাবিনা ইয়াসমীনের নতুন গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

গানের রেকর্ডিংয়ে সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

সুস্থ হয়ে আবারও গানে নিয়মিত হয়েছেন সাবিনা ইয়াসমীন। রেকর্ডিং করছেন নতুন গান। গত মাসে গান শোনাতে গিয়েছিলেন কানাডায়। এবার তিনি গাইলেন নতুন একটি দেশাত্মবোধক গান। ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।

নতুন এ গান নিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘গানের কথা ও সুর খুব সুন্দর। প্রচলিত মডার্ন সুরে তৈরি হয়েছে দেশের এ গান। শুনতে বেশ ভালো লাগে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

গীতিকার ও সুরকার আরিফ হোসেন বাবু বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সাবিনা ইয়াসমীনের মতো কিংবদন্তির কণ্ঠে আমার কথা ও সুরে গান আমার জন্য অনেক আনন্দের।’ জানা গেছে, শিগগির অরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি প্রচার হবে।

এক বছর বিরতির পর গত ৩১শে জানুয়ারি মঞ্চে গাইতে ওঠেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রায় ১ ঘণ্টায় ১০টি গান গাওয়ার পর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনদিন হাসপাতালে থাকতে হয় গায়িকাকে। সুস্থ হয়ে আবার নিয়মিত হয়েছেন গানে। সাবিনা ইয়াসমীনের সর্বশেষ প্রকাশিত দেশের গান ‘আমার পতাকা লাল-সবুজে আঁকা’। গানটিতে দ্বৈত কণ্ঠে ছিলেন আসিফ আকবর।

সাবিনা ইয়াসমীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250