বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বৃষ্টি ঝরতে পারে শনিবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার (২৮শে অক্টোবর) মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। এরপর এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে আজ বুধবার সন্ধ্যায় ভারতের ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে আগামী শনিবার পর্যন্ত দেশে বৃষ্টি থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তে পারে। ১লা নভেম্বর (শনিবার) পর্যন্ত বৃষ্টি বেশি থাকতে পারে। বৃহস্পতি ও শুক্রবার দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির ব্যাপ্তি আরো বাড়বে, ঢাকায়ও বৃষ্টিপাত বাড়তে পারে।’

ভারতে ঘূর্ণিঝড় স্থলভাগ অতিক্রম করার একদিন পর বাংলাদেশে বৃষ্টি বাড়ছে কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি ভারতের স্থলভাগে ওঠার পর দুর্বল হয়ে বর্তমানে তেলেঙ্গানায় অবস্থান করছে। সেখান থেকে আরো কিছুটা উত্তরের দিকে অগ্রসর হয়ে পরে পূর্বদিকে ঘুরবে, অর্থ্যাৎ বাংলাদেশের কাছাকাছি আসবে। ফলে দেশে বৃষ্টি বাড়বে।’

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে বৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছেন ওমর ফারুক। আগামীকাল বৃহস্পতিবার দেশে বৃষ্টিপাত আরো বাড়তে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমবে, আর রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250