শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে আবাসিক হল নির্মাণ, ‘বিশেষ এন্ডাউমেন্ট ফান্ড’ গঠনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়, সাক্ষাৎকালে তারা দেশের শিক্ষা ও গবেষণার প্রসার, আর্থসামাজিক উন্নয়ন, মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, ২৪-এর ছাত্র আন্দোলনসহ বাংলাদেশের নবজাগরণের ইতিহাসে অনন্য অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: খালেদা জিয়া নিজে নিজে হাঁটতে পারছেন

উপাচার্য শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ন্যূনতম সময়ের মধ্যে কয়েকটি ছাত্রী ও ছাত্র হল নির্মাণ, প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনতে ‘বিশেষ এন্ডাউমেন্ট ফান্ড’ গঠন এবং শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এসময় উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/  


ঢাকা বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250