বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নওগাঁ-২ আসনের নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

আগামী ১২ই ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনের স্থগিত হওয়া নির্বাচনের (দ্বাদশ জাতীয় সংসদ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি দলের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

এই মনিটরিং সেলের নেতৃত্ব দেবেন ইসির আইডিয়া প্রকল্প-২ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

সোমবার (৫ই ফেব্রুয়ারি) ইসির পরিচালনা শাখার উপ-সচিব মাজারুল ইসলাম ইয়াসিনের সই করা এক চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, আগামী ১২ই ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে ইসি সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। এই সেলে ইসির আইডিয়া প্রকল্প-২ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে পরিচালনা করা হবে।

এই মনিটরিং সেলে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব পদমর্যাদার নয় এমন একজন কর্মকর্তা। পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা। বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির উপপরিচালক পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা; এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা মঙ্গলবার

এদিকে, ১২ই ফেব্রুয়ারি ইভিএমসহ বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহণ, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা প্রদান করার কথা বলা হয়েছে।

নওগাঁ-২ আসনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২৬শে জানুয়ারি প্রতীক বরাদ্দ হয়। বর্তমানে চলছে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এসকে/ 


ভোটগ্রহণ নির্বাচন কমিশন (ইসি) নওগাঁ-২

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250