শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী *** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

মজুতদারি ঠেকাতে মাঠে নামল সিআইডির ১২ টিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুতদারি ও বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে সিআইডি।

বৃহস্পতিবার (৭ই মার্চ) দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সাংবাদিকদের এ কথা বলেন।

কারা মজুতদারি, কালোবাজারি অথবা কারসাজি করছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে সিআইডির ১২টি পৃথক টিম। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

আসন্ন রমজানে ঢাকা সিটিতে কেউ যাতে ইচ্ছেকৃতভাবে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি করতে না পারে সেজন্য নজরদারি করা হচ্ছে উল্লেখ করে সিআইডি প্রধান বলেন, আমরা ১২টি টিম গঠন করে দিয়েছি। তারা মাঠে কাজ করছে, নজরদারি চালাচ্ছে। যারা ইচ্ছাকৃত নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছেন তাদের ওপর বিশেষ নজরদারি থাকছে। কেউ যাতে মূল্য বৃদ্ধি করতে না পারেন সেটাই এই ১২টিমের কাজ। যেসব ব্যবসায়ী মজুতদারি, কালোবাজারি করছেন, নজরদারিতে ধরা পড়লে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এইচআ/ আই.কে.জে

সিআইডি রমজান মজুতদারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250