রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’

ঈদযাত্রার ১২ ঘণ্টা আগে পাওয়া যাবে ‘অতিরিক্ত কোচে’র টিকিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের চাহিদা বিবেচনায় ঈদযাত্রার ১২ ঘণ্টা আগেও পাওয়া যাবে রেলের টিকিট। 

মঙ্গলবার (১১ই জুন) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক বিভাগ।

বাংলাদেশ রেলওয়ে জানায়, যাত্রীদের চাহিদা বিবেচনায় ঈদযাত্রার ট্রেনগুলোতে অতিরিক্ত ১৬২টি যাত্রীবাহী কোচ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। অতিরিক্ত কোচগুলোর মধ্যে ৬০টি ব্রডগেজ ও ১০২টি মিটার গেজ লাইনের কোচ আছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব কোচ সারা দেশের ট্রেনগুলোতে বরাদ্দ অনুযায়ী সংযোজন করা হবে। এসব কোচে ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগেও টিকিট পাওয়া যাবে। অনলাইনে এসব টিকিট অটো রিলিজ হয়ে যাবে।

বুধবার (১২ই জুন) থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হবে। এসব যাত্রার টিকিট আগেই অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। 

এইচআ/ 

বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত কোচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250