বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মানুষের থেকে এখনও বহু দূরে এআই : গুগল কর্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে মানুষের থেকেও কয়েকগুণ দ্রুত কাজ করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। তাই অনেকের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারাবেন অনেকেই। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা আরও জোরাল হয়েছে। যার প্রভাব পড়েছে ডেভেলপারদের জগতেও।

তবে গুগলের হেড অব রিসার্চ ইয়োসি মাতিয়াস জানালেন ভিন্ন কথা। তিনি দাবি করেন, কোডিংয়ের মতো কাজের জন্য এখনও মানুষ ডেভেলপারদের থেকে বহু দূরে এআই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতিয়াস এ কথা বলেন। তিনি বলেন, সবারই কোডিং শিখতে হবে। শৃঙ্খলাবদ্ধ হয়ে শেখাটা বরাবরের মতোই এখনও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এআই নির্দিষ্ট কাজে সাহায্য করতে পারে। বিশেষত জুনিয়র স্তরে। কিন্তু সমগ্র কোডিং প্রক্রিয়াকে দখল করতে তার এখনও অনেক সময় লাগবে।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপ কাজ করছে না? সমাধান হবে মাত্র ৬ উপায়ে

তবে মাতিয়াস এ কথা বললেও প্রশ্ন উঠছে, এআই তো ইতোমধ্যেই কোড লেখার কাজ শুরু করে দিয়েছে। এর জবাবও দিয়েছেন তিনি। মাতিয়াস জানান, এআই কোড লিখলেও তা খতিয়ে দেখার ভার মানুষের ওপরই পড়বে। সুতরাং কোডিংয়ের চূড়ান্ত রূপ দেওয়া বিষয়টি এখনও এআইয়ের নাগালের বাইরে। তবে বর্তমান পরিস্থিতিতে জুনিয়র ডেভেলপাররা যে চাপে পড়েছেন তাও স্বীকার করেন মাতিয়াস।

সাম্প্রতিক অতীতে এইচসিএলের প্রাক্তন সিইও বিনীত নায়ার দাবি করেছিলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যার ফলে অন্তত ৭০ শতাংশ মানুষকে ছাড়াই কাজ চালিয়ে দেওয়া সম্ভব হবে। কিন্তু কোডিং নিয়ে ভিন্ন কথা শোনালেন গুগল কর্তা।

এস/ আই.কে.জে/

গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250