রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত ইইউর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯০ দিনের জন্য নতুন শুল্ক প্রয়োগ স্থগিত করার ঘোষণার পর পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা থেকে সরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর বিবিসি বাংলার।

এক বিবৃতিতে ​ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ আমদানি শুল্কের কার্যকরের বিষয়ে ৯০ দিনের বিরতি ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)  আমেরিকার সঙ্গে আলোচনার সুযোগ দিতে চায়।

ইইউ কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাল্টা শুল্ক তিন ধাপে প্রবর্তিত হওয়ার কথা ছিল। প্রথম ধাপে ১৫ই এপ্রিল থেকে ৪.৩ বিলিয়ন ডলার মূল্যের আমেরিকান পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ছিল।​

১৫ই মে থেকে দ্বিতীয় ধাপে আরও ১৪.৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য শুল্কের আওতায় আনার কথা ছিল।​ তৃতীয় ধাপে ১লা ডিসেম্বর থেকে অতিরিক্ত ৩.৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা ছিল।​

এইচ.এস/

ইইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250