বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

সালমান খানকে নিয়ে বিগ বসে একাধিক অভিযোগ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রতি সিজন শেষেই কোনো না কোনো অভিযোগ সামনে আসে। তবে চলতি সিজনে বেশ কিছু বিতর্ক আলোচনার কেন্দ্রতে। অভিযোগগুলো স্বয়ং অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকে নিয়ে। অভিনেতার বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ।

সঙ্গে এ–ও বলা হচ্ছে, বিগ বসে কী হচ্ছে, এর খবর রাখেন না সালমান, উপস্থাপনা করেন চিত্রনাট্য মুখস্থ করে। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক ঋষি নেগি। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিগ বসের বিতর্ক নিয়ে কথা বলেছেন তিনি।

নির্দিষ্ট প্রতিযোগীদের প্রতি সালমানের খানের পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে ঋষি নেগি জানান, বিগ বস হাউসের মধ্যে কী ঘটছে, তা পর্যালোচনা করে সব সিদ্ধান্ত নেন সালমান। গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং হাইলাইটগুলো দেখে তার ভিত্তিতে নিজের মতামত তৈরি করেন বলিউড ভাইজান।

নেগি বলেন, ‘হাউসের ভেতরে কী ঘটছে, প্রতিযোগী নিয়ে কী হচ্ছে—সব বিষয়ে তার (সালমান খান) গভীর মনোযোগ থাকে। আর এখানে আমাদের, অর্থাৎ নির্মাতাদেরও একটি নিজস্ব দৃষ্টিকোণ আছে, সপ্তাহান্তের পর্বগুলো ডিজাইনের সময় দর্শকদের প্রতিক্রিয়ার সঙ্গে আমরা সবকিছুকে একত্র করি।’

ইয়ারপিসের মাধ্যমে সালমানকে সংলাপ বলে দেওয়ার গুজব নিয়েও এদিন কথা বলেন ঋষি নেগি। গুজব নিয়েও বলেন, ‘সালমানকে (খান) দিয়ে এসব বলানো অসম্ভব। তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তিনি হৃদয় থেকে কথা বলেন। তার প্রতিক্রিয়ার মধ্যে কোনো স্ক্রিপ্টিং নেই।’

বিগ বসে সালমান খানের ভবিষ্যৎ নিয়েও এদিন কথা বলেন ঋষি নেগি। কারণ, প্রতিবছরই খবর হয় যে সালমান খান বিগ বস ছেড়ে দিতে পারেন। এ বিষয়ে এই প্রযোজক বলেন, ‘কিছু সিজনের পর এমন কথা হয়েছিল যে তিনি আর এটা করবেন না, কিন্তু আমার মনে হয়, এই শোর সঙ্গে তার বিশাল মানসিক সংযোগ তৈরি হয়েছে। তিনি যখন মঞ্চে থাকেন, তখন আপনি দেখতে পান, তিনি যেভাবে আলোচনা এবং বিষয়গুলোতে জড়িয়ে পড়েন, তা তার ভেতর থেকেই আসে।’

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250