বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহার হচ্ছে ৭২০ কোটির বেশি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ স্মার্টফোন। বর্তমানে বিশ্বে ৭২০ কোটির বেশি ব্যবহার হচ্ছে ডিভাইসটি। তবে আধুনিক প্রযুক্তি, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও মানুষের ক্রয়ক্ষমতার কারণে উন্নত দেশগুলোয় স্মার্টফোনের ব্যবহার বেশি লক্ষণীয়। এসব দেশে গড়ে ৭৫ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে। খবর কুলেস্টগ্যাজেটস।

গবেষণা তথ্য বলছে, বিশ্বব্যাপী সেলফোনের ৯০ শতাংশই স্মার্টফোন। বেশির ভাগ মানুষ এখন অন্তত একটি এ ধরনের ডিভাইস ব্যবহার করে। ২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বে ৭২০ কোটি স্মার্টফোন ব্যবহার হচ্ছে। আগামী বছরগুলোয় এ সংখ্যা আরো বাড়বে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আধুনিক স্মার্টফোন যুগের শুরু হয় ২০০৭ সালে অ্যাপলের আইফোন উন্মোচনের মাধ্যমে। এরপর অন্যান্য প্রস্তুতকারক বাজারে প্রবেশ শুরু করে এবং নানা মডেলের স্মার্টফোন উপস্থাপন করে। অ্যান্ড্রয়েড ও বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস এ বাজারের প্রবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করে। বর্তমানে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে শীর্ষ দুই কোম্পানি জায়ান্ট অ্যাপল ও স্যামসাং। এছাড়া এ প্রতিযোগিতায় আছে চীনের হুয়াওয়ে, শাওমিসহ আরো অনেক কোম্পানি।

ওআ/ আই.কে.জে/

স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250