শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ভালো কিছু করার চর্চা দেখতে চাই : উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক বোঝাপড়া অবশ্যই জরুরি। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ। 

রোববার (১৮ই আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব। অন্যের ভালো কাজে অভিনন্দন জানান। তাদের প্রশংসা করুন। এতে করে আশেপাশের মানুষের মধ্যে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আপনাদের কথার প্রতিফলন দেখতে চাই। আপনি কি করছেন? কি ভাবছেন আপনার কর্মক্ষেত্রকে নিয়ে? সর্বোপরি ভালো কিছু করার চর্চা দেখতে চাই।

বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ নিয়ে তিনি বলেন, লোকবল নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করতে হবে। একই দফতরে কাউকে দীর্ঘদিন রাখলে কাজের প্রতি অনীহা জন্মায়, সেক্ষেত্রে বিধিমতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু মন্ত্রণালয় বা দফতরের কথা ভাবলে হবে না, দেশের কথা ভাবতে হবে। পাশাপাশি শুধু নিজের কথা নয় মন্ত্রণালয়ের কথাও ভাবতে হবে কাজ করতে হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত প্রধান বিচারপতির সাক্ষাৎ

তিনি বলেন, মেধার ভিত্তিতে হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মেধাকে আমরা পুঁজি করব। সবাই মিলে সমাজ সংস্কার করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ কাজে আমাদের বুদ্ধিদীপ্ত তরুণদের কাজে লাগাতে হবে। মেধা, বিজ্ঞান ও যুক্তি, এতেই জাতির মুক্তি- এই প্রত্যয় নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, কোনো দলীয়করণ চলবে না। কোনো দলের জন্য কাজ করতে আসিনি। আমরা মনুষ্যত্বের জন্য কাজ করতে এসেছি। ভালো কাজ করতে হলে নৈতিক জায়গায় আরো মনোযোগী হতে হবে। আত্মবিশ্লেষণ করতে হবে। নিয়মানুবর্তিতার বাইরে কেউ যাবেন না। নিয়মানুবর্তিতা লঙ্ঘন করলে আপনাদের কথা শুনব না। 

সভায় মন্ত্রণালয়ের সচিব ও সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসি/কেবি

উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250