রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

১০০টি সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

এন আইডিয়াস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এ প্রতিষ্ঠান থেকে নিয়মিত সিনেমা ও সিরিয়াল নির্মাণ হয়। সেই পরিধি বাড়িয়ে প্রসেনজিৎ এবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তার উদ্যোগে। খবর সংবাদ প্রতিদিনের।

প্রসেনজিতের এ উদ্যোগের কথা প্রথম প্রকাশ্যে এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, ‘প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে। প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জনের বসার মতো সিনেমা ঘর বানাচ্ছে ও। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে, তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে। এটা যদি হয়, তাহলে প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে। আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে, সেগুলো মার্কেটও পাবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।’

মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাগুলো বলছিলেন, তখন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎও। তবে মুখ্যমন্ত্রী বিষয়টি যে এভাবে প্রকাশ্যে আনবেন, সেটা তিনি আন্দাজ করতে পারেননি—তা তার অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছিল।

বর্তমানে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে সিঙ্গেল স্ক্রিনগুলোর অবস্থা মোটেও ভালো নয়। অনেক হল বন্ধ হয়ে গেছে, অনেকগুলো বদলে গেছে শপিং মলে। এ পরিস্থিতিতে বেশ কয়েক বছর আগে নতুন উদ্যোগ নিয়েছিল এসভিএফ। সিঙ্গেল স্ক্রিনগুলোকে আধুনিকায়ন করে এসভিএফ সিনেমা শুরু করেছিল। কিন্ত প্রসেনজিৎ ঠিক তেমনটা চাইছেন না।

প্রসেনজিৎ বিষয়টিকে করছেন আরও ছোট পরিসরে, মাইক্রো ফরম্যাটে। অর্থাৎ বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি। এতে প্রত্যন্ত অঞ্চলের দর্শকের জন্য সুবিধা হবে।

জে.এস/

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250