শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: ফারুকী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।

শুক্রবার (১৯শে ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ধানমণ্ডির শংকরে অবস্থিত ছায়ানট ভবন পরিদর্শনে যান তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘুরে দেখেন এবং ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ফারুকী বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনার কাজ চলছে। এই হামলায় ছায়ানট ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সংস্কারকাজ শেষ করে প্রতিষ্ঠানটি চালু করার জন্য সরকার আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দেবে।’

তিনি আরো বলেন, ‘এই শোকের মুহূর্তে একটি হঠকারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা চালিয়েছে। শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা শুধু ফৌজদারি অপরাধ নয়, এটি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাবিরোধী।’

নিরাপত্তা প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা জানান, ছায়ানট ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের বাইরে বিজিবি ও পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের সঙ্গেও আলোচনা হয়েছে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফারুকী বলেন, ‘এটি অবশ্যই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। আজ আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত শহীদ ওসমান হাদি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ চায় না।’

ঘটনাটি ঘিরে সাংস্কৃতিক অঙ্গনসহ সারা দেশে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

জে.এস/

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250