শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মৎস্য সপ্তাহ উদ্বোধন, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় গুরুত্বারোপ করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৮ই আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা এই সপ্তাহের উদ্বোধন করেন। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে।’ তিনি পরিবেশবান্ধব মৎস্য চাষ এবং এই খাতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন। খবর বাসসের।

এ সময় গভীর সমুদ্রে মৎস্য আহরণে বিশেষ গুরুত্ব আরোপ করে ড. ইউনূস বলেন, মৎস্য খাতের অপার সম্ভাবনা কাজে লাগাতে হবে। বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর কথা বলেন তিনি। তিনি বলেন, গভীর সমুদ্রের সম্পদ আহরণের মাধ্যমে দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক ২০২৫ তুলে দেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রদর্শনী ও কর্মশালা, আলোচনা সভা, আধুনিক প্রযুক্তি, মাছের রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই সপ্তাহের প্রধান লক্ষ্য হলো প্রকৃতির সুরক্ষা, স্থানীয় উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এতে মৎস্যজীবী, উদ্যোক্তা, গবেষক এবং সাধারণ জনগণকে সচেতন করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250