বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

পাকিস্তানে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাকিস্তানে প্রায় সবধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বিশ্বব্যাপী তেলের দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বুধবার (১৫ই মে) বিজ্ঞপ্তি জারি করে তেলের নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, প্রতি লিটার পেট্রোলের দাম ১৫ দশমিক ৩৯ রুপি এবং ডিজেলের দাম ৭ দশমিক ৮৮ রুপি কমানো হয়েছে। নতুন নির্ধারিত এই মূল্য কার্যকর হয়েছে আজ বৃহস্পতিবার থেকে।

সেই অনুযায়ী বৃহস্পতিবার থেকে পাকিস্তানের সব এলাকায় প্রতি লিটার পেট্রোল ২৮৮ দশমিক ৪৯ রুপির পরিবর্তে ২৭৩ দশমিক ১০ রুপিতে এবং প্রতি লিটার ডিজেল পূর্বের ২৮১ দশমিক ৯৬ রুপির পরিবর্তে ২৭৪ দশমিক ০৮ রুপিতে বিক্রি হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাজারদর অনুসারে জাতীয় তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (ওগরা) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের নির্দেশ দিয়েছিল সরকার। ওগরা’র সুপারিশ অনুযায়ী নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।’

প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চলছে। তবে এই মন্দাভাব শাপে বর হয়েছে পাকিস্তানের জন্য। চলতি মে মাসেই এই নিয়ে টানা দ্বিতীয় বারের মতো জ্বালানি তেলের দাম কমল পাকিস্তানে।

বছরের পর বছর ধরে অব্যবস্থাপনা, অপচয় ও দুর্নীতির কারণে বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে পাকিস্তানের। ফলে ওষুধ-জ্বালানিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করতেও হিমসিম খেতে হচ্ছে দেশটিকে।

গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণ সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৩০০ কোটি ডলার ঋণ নিয়েছে। দ্বিতীয় দফা ঋণের জন্য আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে ইসলামাবাদের।

সূত্র : জিও নিউজ

ওআ/ আই.কে.জে/

পাকিস্তান জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250