বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

চীনে এআই সম্মেলনে তাক লাগাচ্ছে রোবট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: এএফপি

সবই করছে রোবট। মানুষের মতো এই রোবটগুলো এগিয়ে দিচ্ছে পানীয়, করছে খেলা, তাকে সাজাচ্ছে বই—বক্সিংয়েও যোগ দিচ্ছে। এমন চিত্র দেখা গেছে চীনের সাংহাই শহরে বিশ্ব এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সম্মেলনে (ডব্লিউএআইসি)। এআই নিয়ে চীনের অগ্রগতি উঠে এসেছে এই আয়োজনে। খবর এএফপির।

এআই সম্মেলন শুরু হয়েছে গত শনিবার (২৬শে জুলাই)। চলবে আজ সোমবার (২৮শে জুলাই) পর্যন্ত। উদ্বোধনের দিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, এআইয়ের ব্যবহার যেন নিরাপদ হয়, সে জন্য একটি কাঠামো ও  নিয়মনীতি তৈরিতে সহায়তার জন্য নতুন একটি সংস্থা গড়ে তোলা হবে। সতর্ক করে তিনি এ-ও বলেন, এআইয়ের উন্নয়নের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টিও মাথায় রাখতে হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে ৮০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিন হাজারের বেশি পণ্য প্রদর্শন করছে তারা। একটি প্রতিষ্ঠানের স্টলে রোবটকে ড্রাম বাজাতে দেখা গেছে। কিছু কিছু রোবট দেখাচ্ছিল আরও দক্ষতা।

সম্মেলনে চীনের হ্যাংঝউভিত্তিক প্রতিষ্ঠান ইউনিট্রি ঘোষণা দিয়েছে, তারা ‘আর-১’ নামে মানুষের আকৃতির একটি রোবট আনবে। তার দাম পড়বে ৬ হাজার ডলার।

অনেক প্রতিষ্ঠান আবার শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভর করেই তাক লাগিয়ে দিতে চাইছে। শনিবার প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু নিজেদের তৈরি ‘ডিজিটাল মানুষ’-এ নতুন প্রজন্মের প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে। এতে আসল মানুষের মতো করে এআই কাঠামো তৈরি করা হয়েছে।

বাইডুর দাবি, এই এআই কাঠামো মানুষের চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে এবং নানা কাজে সহায়তা করতে সক্ষম।

জে.এস/

চীনে এআই সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250