বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

স্থগিত হওয়া উপজেলায় ভোটের তারিখ জানালো ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত হওয়া ২২ উপজেলার ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  বুধবার (২৯শে মে) বেলা ১টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম জানান, ২২টি উপজেলা পরিষদের মধ্যে ২০টির ভোট হবে ৯ই জুন এবং বাকি ২টির ভোট হবে ৫ই জুন চতুর্থ ধাপের সঙ্গে।

আরো পড়ুন: বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৫৬টিই বাংলাদেশের: বিজিএমইএ

বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা,পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা; রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায়  ৯ই জুন ভোট হবে।চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ভোট হবে ৫ই জুন।

এইচআ/ 

উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250