বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ঈদকে ঘিরে ফ্লাইট বাড়ালো বিমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮ টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। 

আগামী ৪ঠা এপ্রিল (বৃহস্পতিবার) থেকে আগামী ১০ই এপ্রিল (বুধবার) পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসকল অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা বিমানের বৃহদাকার উড়োজাহাজসমূহে ভ্রমণ করতে পারবেন। 

আরও পড়ুন: ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

যাত্রীরা বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGDEAL 24 ব্যবহার করে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

এসকে/ 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বৃদ্ধি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250