বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

গাজার কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা লড়াই বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

গাজা উপত্যকার কিছু জায়গায় চলমান যুদ্ধে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরায়েল। গতকাল রোববার (২৭শে জুলাই) এ ঘোষণা দেওয়া হয়েছে। তারা বলেছে, এতে গাজায় ক্ষুধার সমস্যা মেটাতে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সড়কপথে নিরাপদে খাবার ও সহায়তা পাঠাতে পারবে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে, যেন গাজায় আরও বেশি ত্রাণ প্রবেশ করানো যায়। খবর এএফপির।

জাতিসংঘ বা গাজায় কাজ করা ত্রাণ সংস্থাগুলোর পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে কিছুসংখ্যক মানবিক সহায়তাকর্মী ব্যক্তিগতভাবে সংশয় প্রকাশ করেছেন। মাঠে ইসরায়েলি ঘোষণার বাস্তবায়ন কীভাবে হচ্ছে, তা দেখার অপেক্ষায় আছেন তারা।

সাময়িক লড়াই বন্ধ রাখার এ ঘোষণা নির্দিষ্ট কিছু এলাকায় কার্যকর হবে। যেমন আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা নগরী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তা কার্যকর থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এসব এলাকায় বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ আছে।

জে.এস/

ইসরায়েল-ফিলিস্তিনি গাজায় গণহত্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250