বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আজ থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রোববার (২৮শে সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। খবর বাসসের।

শনিবার ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক বাসসকে জানান, রোববার সকাল-বিকেল সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংলাপ অনুষ্ঠানটি নির্বাচন কমিশনের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

জে.এস/

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ এম এম নাসির উদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250