শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিচ্ছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক

স্লোয়ার-কাটারে ব্যাটারদের বিভ্রান্ত করতে মোস্তাফিজুর রহমানের জুড়ি মেলা ভার। মাঝেমধ্যে ছন্দ হারিয়ে ফেলেও ঘুরে দাঁড়াতে তিনি ভালোভাবেই জানেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তো বটেই, আইপিএল, পিএসএলসহ বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও তার জনপ্রিয়তা অনেক। এবার তার অভিষেক হচ্ছে আরেক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে।

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এই টুর্নামেন্টে তিনি দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। গতকাল (৪ঠা ডিসেম্বর)১ রাতে তিনি আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছেন। বিমানে ওঠার পর একটি সেলফি তুলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘২০২৫ আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না।’

বিপিএল ছাড়া বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন আইপিএল, পিএসএল, লঙ্কা প্রিমিয়ার লিগে মোস্তাফিজের খেলার অভিজ্ঞতা রয়েছে। আইপিএলে তিনি পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯.২৬ ইকোনমিতে বোলিং করলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দারুণ বোলিংয়ে নজর কেড়েছেন তিনি। চেন্নাই তো তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিল গত বছর। আর গতবার ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের পর অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগার্ক খেলেননি। তার পরিবর্তে দিল্লি ক্যাপিটালস নিয়েছিল মোস্তাফিজকে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে বিশ্বমানের ক্রিকেটার আখ্যা দিয়ে কদিন আগে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট বলেছিলেন, ‘সে একটা দারুণ মাত্রা তৈরি করেছে। সব সময় ভালো পারফর্ম করে আসছে ও সেরা খেলোয়াড়রা এমনটাই করে থাকে। আইপিএল থেকে শুরু করে সবখানে তাকে চায়।'

দুবাই ক্যাপিটালসের হয়ে এ বছরের জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছিলেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে তিনি জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। এবারের আইএল টি-টোয়েন্টিতে তাকে নিয়েছে এমআই এমিরেটস। যদিও গতকাল রাতে গালফ জায়ান্টসের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি তার। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা তিন দল হচ্ছে গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও ডেজার্ট ভাইপার্স। দুবাই ক্যাপিটালসকে মঙ্গলবার (২রা ডিসেম্বর) রাতে এবারের আইএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স।

জে.এস/

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250