বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনকল্যাণমুখী কাজকে প্রাধান্য দিতে হবে। প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না।

মন্ত্রী রোববার (২৮শে জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলমান ৩৩ টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি সহনশীল ও সহমর্মি সমাজ গঠনে আমাদের কাজ করতে হবে, যেখানে পিছিয়ে পড়া মানুষের পাশে সক্ষম মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজকে শতভাগ জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা সরাসরি অসহায় মানুষের জন্য কাজ করছি। আমাদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

মন্ত্রী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের কিভাবে আরও বেশি সেবা দেয়া যায় সে বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, দেশের জেলা পর্যায়ের হাসপাতালে যেগুলোতে ডায়ালাইসিস সুবিধা নেই সেগুলোতে ডায়ালাইসিসি সুবিধা প্রদানে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকল্প নেয়া হবে। ঢাকাসহ বিভিন্ন বড় শহরে দেশের নানা প্রান্ত থেকে আসা  রোগী ও তাদের এটেন্ডেন্টদের স্বল্প খরচে থাকার জন্য ডরমিটরি স্থাপন ও  সারা দেশে প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনে প্রকল্প নেয়ার জন্যও  মন্ত্রী নির্দেশনা দেন।

আরও পড়ুন: ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাব চাইলো এনবিআর

মন্ত্রী চলমান  প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। 

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ উপস্থিত ছিলেন।

এসকে/ এএম/ 

ডা. দীপু মনি সমাজকল্যাণ মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250