শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী *** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

নতুন বছরে বাজারমুখী হচ্ছে ডলারের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরু থেকে ডলারের দাম আরও বাজারমুখী করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে মধ্যবর্তী দাম প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত দামের চেয়ে বেশি দরে কেনাবেচা করলেই জরিমানার মুখে পড়বে ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক এরইমধ্যে প্রবাসী আয় আহরণে প্রতি ডলারের বিনিময়ের হার সর্বোচ্চ ১২৩ টাকা নির্ধারণ করেছে। ড্যাশবোর্ডের মাধ্যমে বিনিময় হার তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করা হবে। পরে একটা দর নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত ঘোষণার চেয়ে বেশি দামে কেনাবেচা করলে ১০ লাখ টাকা থেকে লেনদেনের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও পড়ুন: বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ২৬ বিলিয়ন ডলার

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ চলতি বছরের মধ্যে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে। এরপরই সোমবার (৩০শে ডিসেম্বর) বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শীর্ষ ২৫ ব্যাংকের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সভায় কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা আজই মঙ্গলবার প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে।

সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এক সপ্তাহে দাম ১২৬ থেকে ১২৭ টাকায় উঠেছিল। আবারও আগের জায়গায় ফিরে এসেছে ডলারের দাম। চাহিদা ও জোগানের ওপর বাজার নির্ভর করে। এভাবে চললে দাম সহনীয় হয়ে আসবে মুদ্রাবাজার। তবে বেশি দামে ডলার কেনাবেচা করছে তাদের শাস্তি হওয়া উচিত।

এসি/কেবি

ডলারের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250