বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন বহু যাত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাঁদপুরে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই লঞ্চের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২২শে ডিসেম্বর) সকাল ১১টায় নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশার কারণে রাত ২টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালের প্রিন্স আওলাদ-১০ লঞ্চ এবং বরিশাল থেকে ছেড়ে আসা এম ভি কীর্তনখোলা-১০ লঞ্চ মেঘনা নদীর মধ্যখানে সংঘর্ষ হয়। এতে প্রিন্স আওলাদ-১০ এর সঙ্গে সংঘর্ষে কীর্তনখোলা ১০ লঞ্চটির ফেন্ডার ভেঙে নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

এসআই শেখ আব্দুর সবুর গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল চাঁদপুরের মেঘনা নদী হলেও ঠিক কোথায় তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কিন্তু ৯৯৯ এর কল আসে কীর্তনখোলা লঞ্চের এক যাত্রীর কাছ থেকে। তারা আওলাদ ১০ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার খবর জানিয়েছে। লঞ্চগুলোর মাস্টারদের সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনায় আহত ও নিহতের ঘটনা নেই এবং বড় কোনো সমস্যা হয়নি। এখন লঞ্চগুলো যার যার গন্তব্যে চলে গেছে।

ওআ/ আই.কে.জে/


সংঘর্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250