শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আসছে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি, পরীক্ষা শুরু ২৫শে এপ্রিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৫শে এপ্রিল। তিনটি ইউনিটে এ পরীক্ষা শেষ হবে ৯ই মে।

বুধবার (১৫ই জানুয়ারি) রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য জানান।

তিনি বলেন, ২৫শে এপ্রিল ‌‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২রা মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ৯ই মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন ঢাবির ছাত্রীরা

ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান মাভিপ্রবি উপাচার্য।

এদিকে চলতি বছর জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। ফলে ঠিক কতটা বিশ্ববিদ্যালয় এবার সাধারণ গুচ্ছ ভর্তিতে অংশ নেবে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ।

এসি/ আই.কে.জে/         

ভর্তি বিজ্ঞপ্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250