সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

দেশ ছাড়ার খবর, ফয়েজ বললেন, ‘আগেই বিদায় নিয়েছি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন বলে গতকাল শনিবার (১৪ই ফেব্রুয়ারি) সুখবর ডটকমসহ জাতীয় পর্যায়ের অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে জানতে শনিবার রাতে ফয়েজ আহমদ তৈয়্যবের হোয়াটসঅ্যাপ নম্বরে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। পরে খুদে বার্তায় তিনি লেখেন, ‘৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। ফরমালি (আনুষ্ঠানিকভাবে) মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।’

দেশ ছেড়েছেন কি না, এমন প্রশ্ন করলে ফয়েজ আহমদ কোনো উত্তর দেননি। অবশ্য ফয়েজ আহমদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগ করেছেন।

সুখবর ডটকমকে সূত্র জানায়, ফয়েজ আহমদ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) দুবাই হয়ে জার্মানি গেছেন। শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রও সুখবরকে এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার বাংলাদেশ সময় রাত ১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেন, ফেব্রুয়ারির ৮, ৯, ১০ তারিখে আনুষ্ঠানিক বিদায় নিয়েছি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে। এরপরে নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রযুক্তিনির্ভর নির্বাচনী আয়োজনে আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। কলিগদের থেকেও ঠিকঠাক বিদায় নিয়েছি।

পোস্টে তিনি আরো দাবি করেন, ১০ই ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। সেদিন কর্মকর্তা-কর্মচারী সবার সাথে একসাথে ফেয়ারওয়েল ডিনার করেছি। গান গেয়ে বিদায় দিয়েছেন আমার সহকর্মীরা, ওয়ালে পাবেন।

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর ফয়েজ আহমদ তৈয়্যবকে ওই বছর নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের ৫ই মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হন তিনি।

অন্তর্বর্তী সরকার নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে শিগগিরই বিদায় নেবে। নতুন সংসদের সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী মঙ্গলবার। বিএনপি একাই ২০৯ আসনে জয়ী হয়ে সরকার গঠন করছে।

২০২৫ সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় করা এবং দুদককে প্রভাবিত করার অভিযোগ ওঠে ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে।

ফয়েজ আহমদ তৈয়্যব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250