বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মাঘের শেষ সময়েও কাঁপছে পঞ্চগড়বাসী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। মাঘের শেষ সময়ে এসেও কনকনে ঠান্ডায় কাঁপছে জনপদ। শনিবার (৮ই ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে উঠানামা করলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। এতে জেলার নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। সকালে ব্যস্ততম সড়কগুলোতে মানুষের উপস্থিতি কমে গেছে।

আরো পড়ুন : আবারও কমতে পারে তাপমাত্রা

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, ‘রাতে ও সকালে তাপমাত্রা কমে গেলেও দিনের তাপমাত্রা বাড়ছে। শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’

এস/  আই.কে.জে


পঞ্চগড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250