বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

কাতারে ইরানি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাতারে আমেরিকার সামরিক ঘাঁটি আল-উদেইদে ইরানের পাল্টা হামলার ঘটনায় সৌদি আরব তীব্র নিন্দা জানিয়েছে। একে ‘আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটি। খবর বিবিসির।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আমরা এ হামলাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাই।’ ইরান কাতারে আমেরিকান সেনাদের লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করে তারা।

কাতারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ভ্রাতৃপ্রতিম কাতার রাষ্ট্রের পাশে সৌদি আরব সম্পূর্ণরূপে রয়েছে। তাদের নেওয়া সব প্রতিরক্ষা পদক্ষেপে আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সহায়তা করব।

উল্লেখ্য, ইরানের এ হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তেজিত করে তুলেছে। এরই মধ্যে কাতার, কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250