বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিমানযাত্রা কত ঘণ্টার, ভাড়া কত?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবচেয়ে বেশি দূরত্বের বিমানযাত্রায় কত সময় লাগে, সেটা কোথা থেকে কোথায় যায়, চলুন জেনে নিই সেই ভ্রমণ সম্পর্কে কিছু তথ্য-

লম্বা যাত্রার রেকর্ড

২০২০ সালের ৯ই নভেম্বর থেকে বিশ্বের দীর্ঘতম দূরত্বে ফ্লাইট পরিচালনা করে আসছে সিঙ্গাপুর এয়ারলাইনস। বিমান সংস্থাটি এয়ারবাস এ৩৫০-৯০০ ইউএলআর মডেলের বিমানে সিঙ্গাপুর ও নিউইয়র্কের মধ্যে ফ্লাইটটি পরিচালনা করছে। এই রুটে বিমানকে পাড়ি দিতে হয় ১৫ হাজার ৩৪৯ কিলোমিটার পথ। এতে মোট সময় লাগে প্রায় ১৯ ঘণ্টা। যাওয়া–আসার (রাউন্ড ট্রিপ) জন্য প্রিমিয়ার ইকোনমিতে লাগে ২ হাজার ৭০০ ডলার আর বিজনেস ক্লাসের ভাড়া ৬ হাজার ৬০০ ডলার।

আরো পড়ুন : এই গরমে স্বস্তির খোঁজে ঘুরে আসুন পাঁচটি ওয়াটার পার্ক

এর আগে দীর্ঘতম যাত্রীবাহী ফ্লাইট ছিল এয়ার তাহিতি নুইয়ের ফ্লাইট টিএন ৬৪। বোয়িং ৭৮৭-৯ মডেলের বিমানে করে তাহিতির পাপেতেতে ফাআ’আ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে বিরতিহীনভাবে ফ্লাইটটি পরিচালনা করা হতো। সেই যাত্রায় বিমানটি ১৫ হাজার ৭১৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করত। এই রুট ২০২০ সালে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সক্রিয় ছিল। এই রুট বিশ্বের দীর্ঘতম অভ্যন্তরীণ যাত্রীবাহী ফ্লাইটের রেকর্ড তৈরি করে। ফরাসি অঞ্চলের মধ্যে দিয়ে বিমানটি উড়ত।

অন্য লম্বা যাত্রার যত ফ্লাইট

সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে আরেকটি একটানা ফ্লাইট পরিচালনা করে সিঙ্গাপুর এয়ারলাইনস। ১৮ ঘণ্টা ২৫ মিনিট সময় নেয় এই ফ্লাইট। কাতার এয়ারওয়েজের দোহা থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১৭ ঘণ্টা ৩৫ মিনিট সময়ের ফ্লাইটটি এখন পৃথিবীর তৃতীয় দীর্ঘতম ফ্লাইট। অন্যদিকে অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডনে কোয়ান্টাস এয়ারের ১৭ ঘণ্টা ২০ মিনিটের উড়াল আরেকটি দীর্ঘযাত্রার ফ্লাইট। কোয়ান্টাসের মেলবোর্ন থেকে ডালাস পর্যন্ত ১৭ ঘণ্টা ৩৫ মিনিটের আরেকটি দীর্ঘ ফ্লাইট আছে।

আরও লম্বা যে সফর

এ তো গেল একটানা সফরের খবর। মাঝখানে বিরতি নিয়ে সবচেয়ে লম্বা ফ্লাইটের রেকর্ডের মালিক ব্রিটিশ এয়ারওয়েজ। সিডনি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বোয়িং ৭৮৭-৯ বিমানে করে বিএ ১৬ ফ্লাইটটি ১৭ হাজার ১৭৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ফ্লাইটটি সিঙ্গাপুরে যাত্রা বিরতি করে। 

সূত্র: কোনডে নাস্ট ট্রাভেলার

এস/ আই.কে.জে/

বিমানযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250