শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বাতিল হচ্ছে না পরীক্ষা, প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি পিএসসি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিসিএসসহ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে কয়েকটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল, তদন্তে তার কোনো প্রমাণ না পাওয়ায় যে নিয়োগ পরীক্ষাগুলো বাতিলের দাবি উঠেছিল, তা আর বাতিল করার আশঙ্কা নেই বলে মনে করছেন তদন্ত কমিটির সদস্যরা। 

তদন্ত শেষে পিএসসির গঠিত কমিটি যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে সুনির্দিষ্ট কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করেছে। 

বুধবার (১১ই সেপ্টেম্বর) পিএসসির গঠিত তদন্ত কমিটিতে থাকা একজন কর্মকর্তা ও কমিশনের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি পিএসসির সবশেষ সভায় প্রাথমিক আলোচনা হয়েছে জানিয়ে কমিশনের একজন সদস্য জানান, তদন্ত কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পরীক্ষক, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।

পিএসসির দুজন কর্মকর্তা ও কমিটিতে থাকা এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, যেহেতু প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি, তাই কোনো পরীক্ষা বাতিলের সুযোগ নেই। বিষয়টি তদন্ত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন খুব দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: জেএসসির ২৫, এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে তৈরি হবে এইচএসসির ফল

পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি, লিখিতসহ গত ১২ বছরে গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে কয়েকটি চক্র বলে সংবাদ প্রচার করে দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। একই সময়ে অনুষ্ঠিত পরীক্ষাগুলো বাতিলের দাবিও তোলেন অনেকে।

চ্যানেলটিতে প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পিএসসি। কমিটির আহ্বায়ক কমিশনের যুগ্ম-সচিব আবদুল আলীম খান। এতে সদস্য হিসেবে রয়েছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। সদস্যসচিব পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হক।

কমিটি দীর্ঘদিন প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্ত করে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তদন্ত কমিটি কোথাও কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি। প্রতিবেদনটি খুব দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটিতে থাকা ঐ সদস্য।

এসি/কেবি

নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250