মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

পাকিস্তানের সেনাপ্রধানকে উত্তেজনা কমানোর আহ্বান আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি পাকিস্তান ও ভারতকে উত্তেজনা কমাতে পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার (৯ই মে) আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর রয়টার

আমেরিকার পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে যেন এমন সংঘাত এড়ানো যায়, সে লক্ষ্যে গঠনমূলক আলোচনা শুরু করতেিআমেরিকার পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন মার্কো রুবিও।

এদিকে পাকিস্তান জানিয়েছে, আজ শনিবার (১০ই মে) ভোরে তারা ভারতে সামরিক অভিযান শুরু করেছে। এ অভিযানে ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্রাগারসহ একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

পারমাণবিক অস্ত্রধারী এ দুই দেশ গত বুধবার (৭ই মে) থেকে একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। গত মঙ্গলবার (৬ই মে) দিবাগত গভীর রাতে পাকিস্তানের ভূখণ্ডে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর উত্তেজনার পারদ বেড়ে যায়।

এ ছাড়া ভারত দাবি করেছে, কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে হামলার জবাব হিসেবে তারা ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে সংঘাতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলি হচ্ছে। 

বিগত কয়েক দশকের মধ্যে এটিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা হচ্ছে। এ সংঘাতে দুই দেশের ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আরএইচ/


আমেরিকা ভারত-পাকিস্তান মার্কো রুবিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250