বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

সোনালী ব্যাংক ডাকাতি: কেএনএফ’র নারী সহযোগী গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতির মামলায় জেসি জিংরিনহপার বম নামে কেএনএফ’র আরেক নারী সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ওই নারীর বাড়ি পাইন্দু ইউনিয়নের বাসাত্লাং পাড়া। বুধবার (পহেলা মে) দুপুরে গ্রেফতার ওই নারীকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন: দিনাজপুরে কুকুর বিক্রি করে স্বাবলম্বী যুবক, আয় ২০ লাখ টাকা

আদালত সূত্রে জানা যায়, ব্যাংক ডাকাতির মামলায় দুই দিনের রিমান্ড শেষে কেএনএফ’র ১৩ সদস্যকে ফের কারাগারে পাঠানো হয়েছে। রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার আসামিদের মধ্যে ১৩ আসামিকে বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য, রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, অস্ত্র লুটের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত কেএনএফ’র ৭৯ জন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছে।

এইচআ/ 

গ্রেফতার ব্যাংক ডাকাতি সোনালী ব্যাংক কেএনএফ নারী সহযোগী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250