রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

ক্যালিফোর্নিয়ার অর্থনীতি এখন জাপানের চেয়েও বড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এতদিন জাপান ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু জাপান সেই মর্যাদা হারিয়েছে আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার কাছে। এ অঙ্গরাজ্য এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং আমেরিকার ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্যের বরাত দিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, ২০২৪ সালে এ অঙ্গরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১ ট্রিলিয়ন (৪১ লাখ কোটি) ডলার ছুঁয়েছে। 

জাপানের জিডিপি ৪ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন (৪০ লাখ ১০ হাজার) ডলার। সামগ্রিকভাবে এখন অর্থনীতির আকারে ক্যালিফোর্নিয়ার আগে রয়েছে জার্মানি (তৃতীয়), চীন (দ্বিতীয়) ও আমেরিকা (প্রথম)।

নতুন এ তথ্য এমন সময় এল, যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নেমেছেন। তার পাল্টা শুল্কারোপের ঘোষণায় এরই মধ্যে আমেরিকাসহ পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল পরিস্থিতিতে পড়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর ও ডেমোক্র্যাট নেতা গ্যাভিন নিউসম নিজের অঙ্গরাজ্যের অর্থনীতি বাঁচাতে এরই মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্কারোপের বিরুদ্ধে আদালতেও গেছেন।

আমেরিকার কৃষি ও উৎপাদনের বড় একটি অংশ আসে ক্যালিফোর্নিয়া থেকে। পাশাপাশি এ অঙ্গরাজ্যেই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর অবস্থিত। এ ছাড়া ক্যালিফোর্নিয়া বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, আমেরিকার বড় দুটি সমুদ্রবন্দরও এখানে।

এইচ.এস/

ক্যালিফোর্নিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250