বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

অকটেন–পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী সেপ্টেম্বর মাস থেকেই ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম কমবে। তবে সবচেয়ে বেশি দাম কমবে পেট্রোল ও অকটেনের।

জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশের কয়েকটি সংবাদমাধ্যম। 

দেশে গত জুন থকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। অন্যদিকে অকটেন ১৩১ টাকা ও পেট্রোল প্রতি লিটার ১২৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিপিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানো হবে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে—সেটিও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে স্বাভাবিক নিয়মেই জ্বালানি তেলের দাম তখন কমে আসবে।

মুনাফা কমানোর ব্যাপারে বিপিসি বলেছে, উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে আনতেই মুনাফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিপিসি  আরও জানিয়েছে, জ্বালানি তেলের মধ্যে অকটেন ও পেট্রোলের দাম বেশি কমবে। প্রতি লিটার অকটেন ও পেট্রোলের দাম ৮ থেকে ১২ টাকা পর্যন্ত কমতে পারে। আর ডিজেল ও কোরোসিনের দাম কমতে পারে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৭৫ পয়সা পর্যন্ত।

গত মার্চ মাসে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ পদ্ধতি চালু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত অনুযায়ী এ পদ্ধতি চালু করা হয়।

এদিকে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পরিশোধিত ডিজেল ৯১ দশমিক ২৫ মার্কিন ডলার ও পরিশোধিত অকটেন ৮৮ ডলারে বিক্রি হয়েছে।

ওআ/কেবি

জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250