শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে এখনই বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।’

আজ মঙ্গলবার (১৭ই জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমদানির ক্ষেত্রে এখনো আগের দামেই জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আসছে। তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তখন নতুন করে চিন্তা করা হতে পারে।’

যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আপাতত আমরা যুদ্ধটা পর্যবেক্ষণ করছি, যদি বেশিদিন চলে তখন আমাদের ওপর একটা প্রভাব বা প্রেসার পড়বে।’ 

যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে বিকল্প কোনো চিন্তা করছেন কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিকল্প চিন্তা বলতে অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় করছে, যেহেতু আমরা এলএনজির ওপর নির্ভর করি বেশি। যুদ্ধে জ্বালানি শুধু না, সার, জাহাজ চলাচলেও প্রভাব পড়বে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ আসে, সেখানে প্রভাব পড়তে পারে। আমার মনে হয়, যুদ্ধটা বেশি দিন চলবে না।’

অর্থ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250