রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

ঐশ্বরিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রয়াত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বহুল প্রশংসিত ‘চোখের বালি’ সিনেমাতে ঐশ্বরিয়ার সঙ্গে সাহসী দৃশ্যগুলোতে অভিনয় সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানান প্রসেনজিৎ। ২০০৩ সালে মুক্তির পর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কারই জিতেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঐশ্বরিয়া রাই ও রাইমা সেন অভিনীত সিনেমাটি। 

এই সিনেমায় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় প্রসেনজিৎ ও ঐশ্বরিয়াকে। দুই দশক পর এবার সেই দৃশ্যগুলো নিয়ে কথা বললেন প্রসেনজিৎ। 

আরও পড়ুন: অবশেষে প্রকৃত স্বজন খুঁজে পেলেন পরীমণি!

ঐশ্বরিয়ার সঙ্গে সাহসী দৃশ্যগুলোতে অভিনয় সম্পর্কে নিজের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা বলেন, দৃশ্যগুলো ছিল ‘ম্যাজিকাল’ ও ‘অবিশ্বাস্য’। তিনি ঐশ্বরিয়ার কাজের প্রতি নিষ্ঠা ও অভিনেত্রীর পেশাদারিত্বেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘যখনই আমরা সেটে যেতাম, একটা ম্যাজিক হতো। ছবিতে আমাদের অনেক সাহসী দৃশ্য ছিল, তবে ঋতু (পরিচালক) সেখানে থাকায় সবকিছু ঠিকঠাকভাবে করা হয়ে যেতো।’

কথায় কথায় প্রসেনজিৎ ঐশ্বরিয়ার স্বামী ও অভিনেতা অভিষেক বচ্চনেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘অভিষেক আমার দেখা সবচেয়ে মিষ্টি ছেলেদের মধ্যে একজন। তাঁরা দুজনই খুব ভালো।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/কেবি


প্রসেনজিৎ ঐশ্বরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250