বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

‎রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ। আজ ‎সোমবার (২৫শে আগস্ট) সকাল থেকে সেগুনবাগিচার কনকর্ড টাওয়ারের সামনে তারা অবস্থান নেয়।

‎গতকাল রোববার একটি টকশোতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। এরপরই আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে কয়েকজন জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং গ্রেপ্তারের দাবি জানান।

‎পুলিশ জানায়, সকাল থেকে জুলাই আন্দোলন করা কিছু লোক সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হন। এ সময় জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

‎ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেন। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে।

জে.এস/

ফজলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250