বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

মাদক অপরাধে শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিচারিক প্রক্রিয়ায় বিশ্বের যেসব দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার মধ্যে অন্যতম সৌদি আরব। দেশটির কড়াকড়ি আইনে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। চলতি বছরে তারা শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

রোববার (১৭ই নভেম্বর) এএফপির বরাতে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ১০০ জনের বেশি বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

শনিবার সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় একজন ইয়েমেনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপির তথ্যানুসারে, এ নিয়ে ২০২৪ সালে এ পর্যন্ত ১০১ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা ২০২২ ও ২০২৩ সালের তুলনায় প্রায় তিনগুণ।

বার্লিনভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) আইনি পরিচালক তাহা আল-হাজি বলেন, এটি এক বছরে সর্বোচ্চ সংখ্যক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। এক বছরে দেশটি আগে কখনও ১০০ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেনি।

আরও পড়ুন: জমজমের পানি পানে যে নতুন নির্দেশনা দিলো সৌদি আরব

এএফপি জানিয়েছে, এ বছর পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়া থেকে ১০ জন, মিশরের ৯জন, জর্ডানের আটজন এবং ইথিওপিয়ার সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা বিদেশিদের মধ্যে সুদান, ভারত ও আফগানিস্তানের তিনজন এবং শ্রীলঙ্কা, ইরিত্রিয়া ও ফিলিপাইনের একজন করে ছিলেন।

২০২২ সালে সৌদি আরব মাদক অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার উপর তিন বছরের স্থগিতাদেশ বাতিল করে। এছাড়া চলতি বছরে এ সংক্রান্ত মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়িয়েছে। দেশটিতে এ বছর মাদক-সম্পর্কিত অপরাধের জন্য ৯২টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিন সালমানের শাসনামলে ২০১৭ সালের ২১শে জুন থেকে ২০২৪ সালের ৯ই অক্টোবর পর্যন্ত অন্তত এক হাজার ১১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এসি/ আই.কে.জে/

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250