বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

টিকিটে ১৫ শতাংশ ছাড় দেবে বিমান বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নির্দিষ্ট কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত কাটা টিকিটে এই ছাড় পাওয়া যাবে। 

তিনি জানান, মেলা চলাকালে টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, নারিতা, গুয়াঞ্জু, কাঠমান্ডু, কোলকাতা এবং দিল্লি রুটের ফ্লাইটে এই ছাড় পাওয়া যাবে।

আরও পড়ুন: জীবিকা সংকটে শান্তিপ্রিয় খুমিরা || দরকার বিত্তবানদের সহযোগিতা

আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪। মেলা চলবে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত। এই তিনদিন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।

বর্তমানে বিমান দেশের অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুটে রোম, আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কোলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, নারিতা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদিনা, রিয়াদ, শারজাহ, সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করে। 

এসি/কেবি

বিমান বাংলাদেশ আন্তর্জাতিক রুট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250