বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের নাম ‘জুই ফুল সাবিনা ইয়াসমিন’। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন শাইখ সিরাজ। গত ৩১শে মে চ্যানেল আইয়ে ‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’কে নিয়ে এ বিশেষ আয়োজনের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ আয়োজনে সাবিনা ইয়াসমিন কথা বলেছেন গান নিয়ে, সিনেমা নিয়ে। কথার ফাঁকে ফাঁকে তারই গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়েছেন এ প্রজন্মের শিল্পীরা। এতে কনা গেয়েছেন ‘শত জনমের স্বপ্ন’ ও ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘সব সখীরে পার করিতে’। ঝিলিক গেয়েছেন ‘অশ্রু দিয়ে লেখা এ গান’ এবং ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘ছেড়োনা ছেড়োনা হাত’।

লিজা গেয়েছেন ‘এই মন তোমাকে দিলাম’ এবং  ‘ও পাখি তোর যন্ত্রণা’। রাকিবা ঐশী গেয়েছেন ‘এ কী সোনার আলোয়’ ও ‘এই পৃথিবীর পরে’। আতিয়া আনিসা গেয়েছেন ‘দুঃখ ভালোবেসে’ এবং ‘ও আমার রসিয়া বন্ধুরে’। কোনাল গেয়েছেন ‘শুধু গান গেয়ে পরিচয়’ এবং  ‘ইশরারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা’ গানগুলো।

এ সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, ‘সিনেমা নিয়ে, গান নিয়ে এ আয়োজনে গল্প করেছি শাইখ সিরাজ ভাইয়ের সঙ্গে। গল্পের ফাঁকে এ প্রজন্মের ছেলেমেয়েরা প্রত্যেকেই সত্যিই চমৎকার গাইল। আমি মুগ্ধ। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ 

সাবিনা ইয়াসমিনকে নিয়ে এমন আয়োজনে গাইতে পেরে শিল্পীরা ভীষণ উচ্ছ্বসিত। এ সম্পর্কে কনা বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম আমার অত্যন্ত প্রিয় এবং ভীষণ শ্রদ্ধার একজন শিল্পী। তার সামনে বসে তারই গান গাওয়ার চেষ্টা করেছি, এটাই আসলে অনেক বড় প্রাপ্তি। এ পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের দেশের গানের মধ্য দিয়ে এবং অন্যান্য গান দিয়েও তিনি যুগের পর যুগ বেঁচে থাকবেন।’

এইচ.এস/

সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250