বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আজ থেকে ফের ট্রাকে করে বিক্রি হবে টিসিবির পণ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক মাস ৯ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (১০ই ফেব্রুয়ারি) থেকে আবার নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে ট্রাকে করে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, আজ থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। যে কোনো ক্রেতা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহর ও নির্দিষ্ট কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শিগগির শুরু হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রির কার্যক্রম চলছে। এর পাশাপাশি কার্ড নেই, এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। ট্রাক থেকে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ক্রেতারা।

আরও পড়ুন: আজ মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক

একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। রমজান মাস উপলক্ষে বিক্রি করা হবে ছোলা ও খেজুর।  প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করা হবে। 

বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গত ২৪শে অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি এবং চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। ৩১শে ডিসেম্বরের পর এটি বন্ধ করে দেওয়া হয়। আজ থেকে আবার শুরু হচ্ছে এ কার্যক্রম।

এসি/ আই.কে.জে

টিসিবির পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250