বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

১৫৮ টাকা দরে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাজারে সাশ্রয়ী দামে সরবরাহ বাড়াতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে সয়াবিন তেল কেনার কাজ পেয়েছে সিটি গ্রুপের প্রতিষ্ঠান সিটি এডিবল ওয়েল লিমিটেড।

রোববার (২০শে অক্টোবর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে প্রস্তাব অনুমোদিত হয়। এতে মোট ব্যয় হবে প্রায় ৮৭ কোটি টাকা। সে হিসাবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫৭ টাকা ৯০ পয়সা।

সবশেষ সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে গত ২৯শে জুন। ওই দিন ক্রয় কমিটিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার যে সিদ্ধান্ত হয়, তাও সিটি এডিবল ওয়েল লিমিটেড থেকে কেনার সিদ্ধান্ত ছিল। তখন দাম প্রতি লিটারে আরও ৭ টাকা ৪২ পয়সা কম ছিল।

ক্রয় কমিটির রোববারের সভায় চীন, মরক্কো ও সৌদি আরব থেকে দেড় লাখ টন সার কেনার প্রস্তাবও অনুমোদিত হয়। এর মধ্যে চীন ও মরক্কো থেকে ৪০ হাজার টন করে মোট ৮০ হাজার টন ডিএপি সার ও সৌদি আরব থেকে ৪০ হাজার ডিএপি ও ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ২ কোটি টাকা।

চীন থেকে ডিএপি সার আমদানিতে মোট ব্যয় হবে ২৯৪ কোটি ৩৬ লাখ টাকা। প্রতি টনে খরচ পড়বে ৬১৩ দশমিক ২৫ মার্কিন ডলার। আর প্রতি টন ৫৯৮ দশমিক ৫০ ডলার হিসাবে মরক্কো থেকে একই সার আমদানিতে ব্যয় হবে ২৮৭ কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া সৌদি আরব থেকে ৬০৬ মার্কিন ডলার দরে ডিএপি সার আমদানিতে ২৯০ কোটি ৮৮ লাখ টাকা এবং ইউরিয়া আমদানিতে প্রতি টন ৩৫৯ দশমিক ৩৩ মার্কিন ডলার দরে ব্যয় হবে ১২৯ কোটি ৩৬ লাখ টাকা।

ওআ/কেবি


সয়াবিন তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250