রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’

দুই শীর্ষ রুশ কমান্ডারের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার সশস্ত্রবাহিনীর দুই শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ নিয়ে দ্বিতীয় দফা রুশ কর্মকর্তাদের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। 

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া দুই রুশ কমান্ডারদের একজন লেফটেন্যান্ট জেনারেল সার্গেই কোবিলাস ও রুশ নেভির একজন অ্যাডমিরাল ভিক্টর সকোলভ। সার্গেই কোবিলাস তার বিরুদ্ধে যে সময়সীমার মধ্যকার অভিযোগ আনা হয়েছে সে সময় রাশিয়ার বিমানবাহিনীর দূরপাল্লার বিমান চলাচল বিভাগের কমান্ডার ছিলেন এবং সকোলভ রুশ নৌবাহিনীর অ্যাডমিরাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

আরো পড়ুন: রমজানে আল আকসায় নামাজ পড়া নিয়ে যা জানাল ইসরায়েল

আইসিসি বলেছে, ‘এই দুই সন্দেহভাজন ব্যক্তি ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোয় তাদের অধীনস্থ বাহিনীর পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ থাকায় এই পরোয়ানা দেওয়া হয়েছে।’ 

সংস্থাটি জানিয়েছে জানিয়েছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে এসব হামলা সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, রাশিয়া এখনো আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয়নি। ফলে গ্রেপ্তারি পরোয়ানার রাশিয়ার শীর্ষ দুই সমর কর্মকর্তাকে দেশটি আইসিসির কাছে হস্তান্তর করবে এমন সম্ভাবনা কম। 

সূত্র: বিবিসি

এইচআ/ 

আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা রুশ কমান্ডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250