বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

নতুন অধ্যায় শুরু করলেন চিত্রনায়িকা বুবলী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার শুধু পর্দার সামনেই নয়, পেছনেও কাজ করবেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারে বিগত ৯ বছর ধরে পর্দায় কাজ করছেন তিনি। বিষয়টি খোলাসা করে বলা যায়, প্রযোজনায় নাম লিখিয়েছেন বুবলী; খুলেছেন নিজের প্রযোজনা সংস্থাও। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জীবনের এই নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন নায়িকা।

বুবলী জানালেন, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বিগ’- যার পূর্ণনাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়ত ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’

আরও পড়ুন: আমার বিয়ে নিয়ে মানুষের কেন মাথাব্যথা : পায়েল

বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’

এসি/ আই.কে.জে/   

নতুন অধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250