মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নেই : বিজিএমইএ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাভার ও আশুলিয়া এলাকায় রফতানিমুখী তৈরি পোশাক কারখানা স্বাভাবিক উৎপাদনে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (১৫ই সেপ্টেম্বর) সংগঠনটি জানায়, সাভার ও আশুলিয়া এলাকার ৩৯৪টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ৭টা কারখানা বন্ধ আছে, ৬টি খোলার পরও উৎপাদন বন্ধ রেখেছে; তবে শ্রমিক অসন্তোষের কোন ঘটনা নেই।

এর আগে, শনিবার (১৪ই সেপ্টেম্বর) রাতে সব পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছিল বিজিএমইএ। মূলত শিল্পাঞ্চলসহ পোশাক কারখানাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে সরকারের আশ্বাস এবং শ্রমিক সংগঠনগুলোর নেতাদের শ্রমিকদের কাজে ফেরানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

আরও পড়ুন: বরিশাল থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

তিনি বলেন, পোশাক কারখানায় নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার আশ্বাস দিয়েছে। রোববার (১৫ই সেপ্টেম্বর) থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে সে কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা (কাজ নেই, বেতন নেই) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান গণমাধ্যমকে বলেন, রোববার (১৫ই সেপ্টেম্বর) থেকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। আর যে সব কারখানায় মালিকপক্ষ উদ্দেশ্যমূলকভাবে বন্ধ রাখবেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন, তাদেরকেও মনে রাখা হবে।

এসি/কেবি

বিজিএমইএ পোশাক কারখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250