মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ইয়েমেনে সৌদির বিমান হামলা, সংঘাত উসকে দেওয়ার অভিযোগ অস্বীকার আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। আজ মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

তবে এএফপি জানিয়েছে, ইয়েমেন সংঘাতে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আবুধাবি। এ ঘটনায় মিত্র দেশগুলোর মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে আসা দুটি জাহাজ মুকাল্লায় পৌঁছায়। এরপর সেগুলো থেকে খালাস করা অস্ত্র ও সামরিক যান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, জাহাজগুলোর নাবিকেরা ট্র্যাকিং ডিভাইস নিষ্ক্রিয় করে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনীর জন্য বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধযান খালাস করে। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য ক্ষতি এড়াতে রাতের বেলায় হামলা চালানো হয়েছে বলে জানায় সৌদি সামরিক বাহিনী।

গার্ডিয়ান জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা অন্য কোনো বাহিনী এতে যুক্ত ছিল কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

এএফপিকে পাঠানো এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেন সংঘাত উসকে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র আফরা আল হামেলি বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

ইয়েমেনবিষয়ক বিশ্লেষক ও ঝুঁকি পরামর্শক মোহাম্মদ আল-বাশা গার্ডিয়ানকে বলেন, হামলার লক্ষ্যবস্তু ছিলো 'গ্রিনল্যান্ড' নামের একটি জাহাজ—যা সেন্ট কিটসের পতাকাবাহী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাজটি পৌঁছানোর পর শহরের ভেতর দিয়ে নতুন সাঁজোয়া যান চলাচলের দৃশ্য দেখা গেছে বলেও জানান তিনি।

গার্ডিয়ান আরও জানিয়েছে, ট্র্যাকিংয়ে দেখা যায় জাহাজটি গত ২২শে ডিসেম্বর ফুজাইরাহে ছিল এবং রোববার মুকাল্লায় পৌঁছায়। মুকাল্লা সম্প্রতি এসটিসির নিয়ন্ত্রণে এসেছে। 

বিশ্লেষকদের মতে, এই হামলা দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া একটি স্পষ্ট সতর্কবার্তা।

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250