বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে হত্যার তীব্র নিন্দা জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যে গত ১৫ই অক্টোবর ভারতীয় উচ্ছৃঙ্খল জনতার হাতে চোর সন্দেহে তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার (১৭ই অক্টোবর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’ খবর বাসসের।

এই জঘন্য কাজকে মানবাধিকার ও আইনের শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সকল ব্যক্তি, তাদের জাতীয়তা নির্বিশেষে, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকারী। তারা অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন।’

ঢাকা এই নিন্দনীয় ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারের প্রতি এ ঘটনার তাৎক্ষণিক, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা এবং এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250