বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নেত্রকোনায় ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৪

#

নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারির গুদামে অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এসব পণ্যের মূল্য ১৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এসব খাদ্যপণ্য জব্দ করা হয়।

গোপন সংবাদে উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাও নতুন বাজার গ্রামে চোরাকারবারি মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।

নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার শুক্রবার এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

যৌথবাহিনীর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম থেকে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় চিনি গুদামে মজুদ করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদে উপজেলার উমরগাও নতুন বাজার গ্রামে চোরাকারবারি আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালায় কলমাকান্দা ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামানিক নুহাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল। অভিযানে গুদামে থাকা চোরাচালানের ৩৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। এসব চিনির বাজারমূল্য ১৮ লাখ টাকা।

জব্দকৃত চিনি বিজিবির কাছে হস্তান্তর করা হবে জানান ওই সেনা কর্মকর্তা।

ওআ/

চিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250